গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Kolkata বিভাজনের রাজনীতি মুখ্যমন্ত্রীর, আক্রমণে শুভেন্দু-সুকান্ত  

    বিভাজনের রাজনীতি মুখ্যমন্ত্রীর, আক্রমণে শুভেন্দু-সুকান্ত  

    0
    183
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ইদের নমাজের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হিংস্র। সরাসরি অভিযোগ করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নমাজের অনুষ্ঠানে যে ধরণের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করেছেন তা ক্ষমার অযোগ্য।
    এমনই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর আরও মন্তব্য, মুখ্যমন্ত্রী এই ধরণের মন্তব্য বিজেপিকে ইঙ্গিত করে বলেছেন। শুভেন্দুর বক্তব্য, রাজ্যের সংখ্যাগুরু ও সংখ্যালঘু মানুষরা ঐক্যবদ্ধ রয়েছে। আর এই ধরণের সাম্প্রদায়িক বিভাজন-র মন্তব্য রাজ্যবাসী ভালো ভাবে নেবে না। তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে ক্ষমতায় রয়েছে পুলিশের জন্য। নির্বাচন কমিশন যদি পুলিশকে শিকল দিয়ে বেঁধে রাখে তাহলে রাজ্যের মানুষকে ভোটবাক্সে ভোটদানের মধ্যে দিয়ে তৃণমূলকে রাজ্য থেকে উৎখাত করে দেবে। কারণ  দিল্লি, মহারাষ্ট্র সহ দেশের একাধিক রাজ্য পথ দেখিয়েছে, আগামীতে পশ্চিমবঙ্গেও ভোট করাতে দিলে তৃণমূল ক্ষমতায় থাকতে পারবে না। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন,  সাম্প্রদায়িক অশান্তি তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায় করাচ্ছেন।
    তিনি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোষণের রাজনীতি করছেন। তাঁর মন্তব্য, মোথাবাড়িতে যা হয়েছে তা মমতা বন্দোপাধ্যের তোষণের রাজনীতির ফল।