জননেত্রী মমতাই, তবে দুর্নীতিগ্রস্থ : হুমায়ুন  

0
237
ছবি সৌজন্যে : নিজস্ব
মমতা বন্দ্যোপাধ্যায় এখনও জননেত্রী হলেও, তিনি দুর্নীতিগ্রস্থ হয়ে পড়েছেন। মুর্শিদাবাদে নিজের দলের ঘোষণা মঞ্চ থেকে এভাবেই নিজেরই একসময়ের দলের নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির।
অন্যদিকে দল ঘোষণার মঞ্চ থেকে একদিকে ফিরহাদ হাকিমকে হুঁশিয়ারি দেন অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা শোনা যায় হুমায়ুনের বক্তব্যে। সাসপেন্ডেড বিধায়ক বলেছেন, যেদিন মাথা গরম হবে, এক লক্ষ মানুষ নিয়ে গিয়ে ফিরহাদের অফিস ঘেরাও করবেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টেলেন্ট আছে বলেও মন্তব্য করেন। মুখ্যমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে হুমায়ুন কবির বলেছেন, কোনও শক্তি থাকলে মুর্শিদাবাদের ২২টি আসনে খাতা খুলে দেখাক তৃণমূল কংগ্রেস। বিজেপি হয়তো দু’-একটি আসন বাড়াতে পারে। কিন্তু তিনি বেঁচে থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়াফুলকে মুর্শিদাবাদে শূন্য করে দেবেন, জিরো করবেন।
পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করে হুমায়ুন কবির বলেছেন, সংখ্যালঘু বিধায়কদের জিতলে ছুঁড়ে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তিনি বলছেন ২০০টি আসনে প্রার্থী দিলে, অন্তত ১০০টিতে জয় আসবে।