প্রতিবারের মতন নাটক করছেন মমতা : সুকান্ত 

0
128
ছবি সৌজন্যে : নিজস্ব
বৃষ্টি হলে জল ছাড়তেই হবে, সব জেনেও নাটক করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিভিসির জল ছাড়া নিয়ে শুক্রবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর এক্স পোস্টের পরেই তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। তাঁর কথায়, কেন্দ্রীয় বঞ্চনার নাম যে অভিযোগ তোলা হচ্ছে, তা তৃণমূলের নিজস্ব রাজনৈতিক অ্যাজেন্ডা।
বৃষ্টি-র জমা জলে ১০ জনের মৃত্যুর পর মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই এই পরিকল্পিত প্রচার করছে তৃণমূল। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির অভিযোগ, মুখ্যমন্ত্রী নিজেও জানেন, ডিভিসি-র ব্যারেজগুলোতে থেকে কোন জল, কত জল, কখন জল ছাড়া হবে। তা ঠিক করার জন্য একটি কমিটি রয়েছে, যেই কমিটিতে রয়েছে রাজ্য সরকারের বেশ কয়েকজন প্রতিনিধিও। সুতরাং রাজ্যকে না জানিয়ে ডিভিসির জল ছাড়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন, তা নেহাতই মিথ্যাচার।
সুকান্ত মজুমদারের সংযোজন, প্রতিদিন সব রিপোর্ট মুখ্যমন্ত্রীর ঘরে পৌঁছয়। মমতা বন্দ্যোপাধ্যায় তা পরে না দেখে জল ছাড়া নিয়ে নাটক করেন।