গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Kolkata ভোটের ফল বিপক্ষে যাবে বুঝেই উত্তেজিত মমতা: শুভেন্দু

    ভোটের ফল বিপক্ষে যাবে বুঝেই উত্তেজিত মমতা: শুভেন্দু

    0
    22
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভোটের ফল তাঁর বিপক্ষে যাবে বুঝেই উত্তেজিত হয়ে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিওবার্তার পরেই তীর্যক মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    তাঁর দাবি উত্তেজিত বলেই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বিধানসভায় ২৯৪ টা আসন জেনেও তাঁর মধ্যে ৩০০টি আসন পাওয়ার কথা বলে ফেলেছেন। তবে তাতে ভোটের ফলে কোনও ফারাক হবে না বলে মন্তব্য করে শুভেন্দু অধিকারীর বক্তব্য যেভাবে এখন স্ট্রংরুম পাহারার কথা বলছেন তৃণমূল নেত্রী তা আসলে তাঁর দলের কর্মীদের মনোবল ফিরিয়ে আনার জন্য শেষ চেষ্টা। শুভেন্দু অধিকারীর অভিযোগ ভোটদানের বিপুল হার প্রমাণ করে যে মানুষ এবার পরিবর্তনের লক্ষ্যে ভোট দিয়েছেন। আর সেটা বুঝতে পেরেই মমতা বন্দ্যোপাধ্যায় ভুলভাল বলছেন।

    আর এটা পুরোটাই চাপে পড়ে বলছেন। সত্যিটাকে গোপন রেখে।