
বাংলা বলে কোনও ভাষা হয়না। দিল্লি পুলিশের চিঠিকে হাতিয়ার করে মালব্যের এক্স পোস্টের পরই আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির জাতীয় মুখপাত্র তথা আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স পোস্টে লিখেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাষাগত সংঘাত উস্কে দেওয়ার জন্য জাতীয় নিরাপত্তা আইনের আওতায় আনা উচিত।
তাঁর দাবি যে পুরো বিষয়টিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া অযৌক্তিক এবং বিপজ্জনকভাবে উস্কানিমূলক এবং দিল্লি পুলিশের চিঠিতে বাংলাকে বাংলাদেশি ভাষা হিসাবে বর্ণনা করা হয়নি। পাল্টা তৃণমূল কংগ্রেসের এক্স পোস্টে লেখা হয়, আসলে বাংলা বলে কোনও ভাষা নেই-বিজেপি পরিচালিত প্রতিষ্ঠানগুলির বাঙালি অভিবাসী শ্রমিকদের প্রতি এই ধরনের আচরণ বাঙালিদের প্রতি সরকারের গভীর শত্রুতাকে প্রতিফলিত করে। সংবিধান স্বীকৃত ভাষার অস্তিস্ত অস্বীকার করা ভাষাগত বর্ণবাদের চেয়ে কম কিছু নয়। এদিকে এবিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র।
ফেসবুকে ভিডিও পোস্ট শেয়ার করে তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লি পুলিশ সমস্ত সীমা ছাড়িয়েছে-বাংলার বঙ্গ ভবনকে লেখা একটি সরকারি পত্রে তারা বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করেছে। তৃণমূল সাংসদ বাংলা ভাষাকে জেনেবঝে অপমান করছে বিজেপি, দাবি করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।








