এসআইআরকে ঢাল করে চতুর্থবার মুখ্যমন্ত্রী আর নন মমতা: শমীক

0
92
ছবি সৌজন্যে : নিজস্ব
সিএএ, এসআইআরকে ঢাল করে মমতা বন্দ্যোপাধ্যায় চতর্থবারের মুখ্যমন্ত্রী হতে পারবেন না। দাবি করেছেন শমীক ভট্টাচার্য।
রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যর কথায় মুখ্যমন্ত্রী যতই এসআইআরকে স্পার ইমাজেন্সি বলুন না কেন পশ্চিমবঙ্গের মানুষ সচেতন। আর জি কর থেকে চাকরি বিক্রি, কর্মসংস্থান থেকে পরিযায়ী শ্রমিক। এই সমস্যাগুলো থেকে নজর ঘোরাতে মুখ্যমন্ত্রী বিভিন্ন সময় এসআইআর নিয়ে নানা কথা বলছেন। তাঁর কথায় এসআইআর-র মাধ্যমে রোহিঙ্গা, বাংলাদেশি অনুপ্রবেশকারী, মৃত ভোটার বন্দি হচ্ছে।
যাদের জোরে এতদিন ক্ষমতায় ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এবং দলের পাপ ঢাকতে এসআইআর নিয়ে অপ্রাসঙ্গিক কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়।