
এসআইআর শুনানির নোটিস পেয়েছেন অমর্ত্য সেন, জয় গোস্বামী, দেব। হাজরার প্রতিবাদ সভা থেকে ঘাটালের তারকা সাংসদ দেবকে পাশে দাঁড় করিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেছেন কত দশক ধরে সিনেমা করছে দেব, তাঁকেও ছাড়েনি। ৩ বারের এমপি। তারপরেও নোটিস। নির্বাচন কমিশন, বিজেপির লজ্জা হওয়া উচিত বলে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই তিনি বলেছেন ভোটের সময় এলে নাড়ু বানিয়ে খাওয়াবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেচেন। বলছে ৬ নম্বর ফর্ম ফিলআপ করতে।
ভিতরে ভিতরে বলছে ৪ নম্বর না ফিলআপ করলে নাম বাদ যাবে। মুখ্য নির্বাচন কমিশনা জ্ঞানেশ কুমারকেও ভ্যানিশ কমার বলে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।






