খুনের হুমকি দিচ্ছেন মমতা, সিইও-কে অভিযোগ শুভেন্দু-শমীকের

0
46
ছবি সৌজন্যে : নিজস্ব
মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি খুনের হুমকির অভিযোগ এনেছে বিজেপি। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ব্যান করা হচ্ছে না।
সিইও দফতরে গিয়ে সেই দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য। তাঁরা দাবি করেছেন সিইও দফতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার সভার দুটো পেন ড্রাইভ দিয়ে এসেছেন। শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রচারসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীকে আটকাতে মহিলাদের হাতা খুন্তি নিয়ে প্রতিরোধ করতে উস্কানি দিচ্ছেন। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রচার সভা থেকে বলতে শোনা গিয়েছে ৪ তারিখের পর বিজেপি কর্মীদের পোস্টার দিয়ে বলতে হবে বিজেপি করেন না। এমন মন্তব্য ২০২১-এ ভোট পরবর্তী হিংসাকেই প্রোমোট করা বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। সরাসরি বিজেপি নেতা কর্মীদের খুনের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন। বিজেপি নেতাদের বক্তব্য নিয়ে তৃণমূল অভিযোগ করলে যদি ব্যবস্থা নেওয়া হয়, প্রচার ব্যান করা হয়।
তবে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।