গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata ওয়াকফ সম্পত্তিকে গাড্ডায় ফেলছেন মমতা: শুভেন্দু

    ওয়াকফ সম্পত্তিকে গাড্ডায় ফেলছেন মমতা: শুভেন্দু

    0
    130
    ছবি সৌজন্যে : এক্স
    মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যাচার, বিভ্রান্তিকর রাজনীতি আর চৌর্যবৃত্তির জেরেই রাজ্যের ৫৪ হাজার ওয়াকফ সম্পত্তি আপলোডের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।
    ওয়াকফ নিয়ে বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর কথায় ২০২১-এ মুসলিমদের ৯২ শতাংশ এবং ২০২৪-এ ৯১ শতাংশ ভোট পেয়েছিলেন যিনি, তিনিই ওয়াকাফ সম্পত্তি ইস্যুতে মুসলিম সমাজকে গাড্ডায় ফেলে দিলেন। তাঁর অভিযোগ তৃণমূল নেতারাই একরের পর একর ওয়াকফ জমি দখল করে রেখেছেন। তাই সরকার ইচ্ছে করেই কাজ আটকে রেখেছে। ইমামদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন ২০২১-এ মমতার হয়ে যাঁরা প্রচার করেছিলেন। তাঁদের এব্যাপারে কোনও বক্তব্য নেই।
    রাজ্যের বিরোধী দলনেতার দাবি দেশের অন্যান্য রাজ্য যখন দ্রুত ওয়াকফ সম্পত্তির তথ্য পোটালে আপলোড করেছে, তখন পশ্চিমবঙ্গ সরকারের উদাসীনতায় পড়ে রয়েছে প্রায় ৮০ হাজার ওয়াকফ সম্পত্তি।