মুখ্যসচিবের ফোন ব্যবহার করছেন মমতা, বিস্ফোরক শুভেন্দু

0
61
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

মুখ্যসচিবের ফোন ব্যবহার করে রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে কথা বলছেন মমতা বন্দোপাধ্যায়। বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরুণ প্রসাদের সঙ্গে প্রায় প্রতিদিন মুখ্যসচিব মনোজ পন্থ-র ফোন দিয়ে কথা বলছেন মুখ্যমন্ত্রী।

পশ্চিমবঙ্গে সফররত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী ও টিমের কাছে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভিযোগের তথ্যপ্রমাণও কমিশনের কাছে দিয়েছেন বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা।

শুক্রবার নিউটাউনের ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং সম্পন্ন হয়েছে। সেখানেই গিয়েই অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি কমিশনের প্রতিনিধিদল অভিযোগগুলো খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।