জোট ইন্ডিয়ার বৈঠকের আগে মমতা-কেজরিওয়াল সাক্ষাৎ

0
22
ছবি সৌজন্যে : এক্স
রাজ্যে তৃণমূলের পরিষদীয় দলে ভাঙন, দিল্লিতে সংসদীয় দলে ফাটলের ইঙ্গিতের মধ্যে দিল্লি গিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে পৌঁছে আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। সোমবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডিয়া জোটের বৈঠকের আগে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে চর্চা শুরু হয়েছে। ওই বৈঠকে ২৩টি রাজনৈতিক দলের অংশ নেওয়ার কথা। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। ওই বৈঠকে যোগ দিতেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর। নরেন্দ্র মোদী সরকারের জনবিরোধী নীতি এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে বিরোধীদের একজোট হওয়ার লক্ষ্যেই এই বৈঠক।
তবে বৈঠক থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছে ডিএমকে। তবে কেরল বিধানসভা নির্বাচনের প্রচার চলাকালীন কংগ্রেস এবং বামেদের মধ্যে যেভাবে কাদা ছোড়াছুড়ি হয়েছিল তা নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে সিপিএমের ক্ষোভ থাকলেও জাতীয় স্বাথে এবং নরেন্দ্র মোদীর বিরোধিতার প্রশ্নে কোনও আপস না করে বৈঠকে থাকার কথা ঘোষণা করেছে সিপিএম।