সংবিধান হাতে এসআইআর-র বিরোধিতায় মিছিলে হাঁটলেন মমতা

0
110
ছবি সৌজন্যে :ফেসবুক

এসআইআর শুরুর দিনেই সংবিধান হাতে পথে নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর-র বিরোধিতায় কলকাতায় মিছিলের কথা আগেই জানিয়েছিল তৃণমূল।

সেইমত মঙ্গলবার দুপুরে রেড রোডে আম্বেদকরের মূর্তিতে পুষ্পার্ঘ্য দিয়ে মিছিল শুরু করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান হাতে আম্বেদকরের মূর্তি থেকে মিছিল শুরু হয়ে ৪ কিলোমিটার হেঁটে মিছিল শেষ হয়েছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে। মিছিলে তৃণমূলের সর্বস্তরের নেতৃত্বরা, সর্বধর্মের প্রতিনিধিরা ছাড়াও সেলিব্রিটি থেকে এসআইআর আতঙ্কে মৃতদের পরিজনরাও মিছিলে ছিলেন।

এদিকে তৃণমূলের মিছিলকে জামাতিদের মিছিল বলে আক্রমন করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি বসিরহাট, স্বরূপনগর, হাড়োয়া সব বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীদের নিয়ে এসেছে তৃণমূল।