ভবানীপুরের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা

0
40
ছবি সৌজন্যে : নিজস্ব

ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে আচমকাই হাইকোর্টে পৌঁছে যান তিনি।

ভবানীপুর আসনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জয়কে চ্যালেঞ্জ করে হলফনামা দাখিল করেছেন তিনি। তৃণমূলের নির্বাচনী ভরাডুবির পর এই নিয়ে দ্বিতীয় বার হাইকোর্টে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তৃণমূলনেত্রী হঠাৎ হাইকোর্টে পৌঁছে যাওয়ায় আশপাশে উপস্থিত অনেকেই কৌতূহলী হয়ে ওঠেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক আইনজীবী জানান, ভবানীপুর নিয়ে ইলেকশন পিটিশন করেছেন তৃণমূলনেত্রী। জানা যাচ্ছে, ওই সংক্রান্ত বিষয়েই হলফনামা দাখিল করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঙ্গলবার হাইকোর্টে গিয়েছিলেন কুণাল ঘোষ এবং দোলা সেনও। এ বারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে শুভেন্দুর কাছে পরাস্ত হন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতাকে ১৫ হাজারেরও বেশি ভোটে হারিয়ে নতুন মুখ্যমন্ত্রী হন শুভেন্দু অধিকারী। এ বার সেই নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে হলফনামা দাখিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এর আগে ১৪ মে হাইকোর্টে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বার আইনজীবীদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীকে।