গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Kolkata মানুষের অধিকার রক্ষায় আবার পথে মমতা

    মানুষের অধিকার রক্ষায় আবার পথে মমতা

    0
    4
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    তিনি ঘরে বসে থাকবেন না, মানুষের অধিকার রক্ষায় পথে নামবেন। কালীঘাটে দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠকে এমনই বার্তা দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    তিনি বলেছেন, সুখের সময় থাকবেন, দুঃখের সময় থাকবে না। এটা হতে পারে না। তবে যে যাওয়ার চলে যেতে পারেন। তবে তিনি বলবেন ঐক্যবদ্ধ থাকুতে সকলকে। সকলকে মনের জোর নিয়ে থাকতে হবে। মমতার বার্তা নিচুতলার তৃণমূল কংগ্রেস কর্মীদের পাশে থাকতে হবে। তারা মার খাচ্ছে। মানুষের সঙ্গে থাকতে হবে, যেখানে কর্মীদের যা সমস্যা হবে আইনি সহায়তা দেবে মলয় ঘটক, চন্দ্রিমা, বৈশ্বানররা। কয়েকদিন আগেই দমদম সাংগঠনিক জেলায় মদন মিত্রকে সভাপতির দায়িত্ব দিয়েছে তৃণমূল৷ এ দিনের বৈঠকেও হাজির ছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক৷ বৈঠক শেষে মদন মিত্র বলেছেন, নেত্রী বলেছেন, ময়দানে থাকতে হবে৷ রাস্তা ছেড়ে কেউ যাবে না৷ প্রয়োজনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও রাস্তায় নামবেন৷
    প্রত্যেকদিন দলের কাউন্সিলরদের গ্রেফতারি পরোয়ানা ছাডা়ই পুলিশ ধরে নিয়ে যাচ্ছে৷ তার পর থানায় একে ওকে ডেকে এনে অভিযোগ দায়ের করিয়ে গ্রেফতার করছে৷ এরকম চলতে থাকলে দল আইনি পদক্ষেপ নেবে৷