
কলকাতা পুরসভার পরিস্থিতি নিয়ে এবার ধর্নায় বসার নির্দেশ দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেয়র কমিশনার দ্বন্দ্বে শুক্রবার অধিবেশন কক্ষের তালা না খোলায় নজিরবিহীনভাবে কাউন্সিলর্স রুমে নির্ধারিত মাসিক অধিবেশন হয়।
নিজের বাড়িতে ডাকা কাউন্সিলরদের বৈঠকে বিষয়টি নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনাকে বেআইনি বলে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী। তিনি বলেছেন এভাবে কাউন্সিলরদের ঘরে ঢুকতে না দেওয়া সম্পূর্ণ বেআইনি। এর বিরুদ্ধে পথে নামার ডাক দিয়ে ডোরিনা ক্রসিংয়ে ধর্নার দিন ঠিক করার নির্দেশ দিয়েছেন।
এই ধর্নায় কাউন্সিলরদের উপস্থিত থাকতে হবে। তিনি আরও বলেছেন এক্ষেত্রে পুলিশ অনুমতি না দিলে, কিংবা মামলা করলে দলের আইনজীবীরা মামলা লড়বে।




