সিরিয়ালে বাংলা সংস্কৃতির অভাব, প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী

0
141
বাংলা সিরিয়ালে বাংলার সংস্কৃতির থেকে ভিন রাজ্যের সংস্কৃতিকে গুরুত্ব দেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।।
রবীন্দ্র সদনে কবিপ্রণামের অনুষ্ঠানে বাঙালির সংস্কৃতি চর্চা নিয়ে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন প্রত্যেকটা রাজ্যের নিজস্ট্র সংস্কৃতি, ভাষা রয়েছে। তারপরেও নিজেদের ঐতিহ্য, সংস্কৃতি ভুলে যাওয়া তাঁকে ব্যথিত করে। এমনটাই বলতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সবকিছুই হোক, কিন্তু নিজের রাজ্যে নিজের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে বছরভর কেন সম্মান করব না, কেনই বা আপন করে নেব না তা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী।