
একুশের নির্বাচনে সাড়া ফেলেছিল খেলা হবে স্লোগান। এবার ছাব্বিশের নির্বাচনে আগে ফাটাফাটি খেলা হবে বলে স্লোগান বাধলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বাঁকুড়ার বরজোড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছেন আগেরবার দুশো পার বলেছিলেন। পগারপার হয়ে গিয়েছিলেন। এবার জিজ্ঞাসা করুন ইসবার কিতনা হোগা। খোঁচা দিয়ে বলেছেন তৃণমূল বাংলা জিতে গণতান্ত্রিকভাবে দেশ থেকে পার করবেন। এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে প্রথম দফায় ৫৮ লাখের বেশি নাম বাদ পড়েছে।
এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এআই দিয়ে এই নাম বাদ দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এও দাবি করেছেন বিজেপির আইটি সেলের একজন নির্বাচন কমিশনে বসে সবটা করছেন।





