মাথা লক্ষ্য করে গুলি, স্মৃতিচারণা মমতা-র

0
92
ছবি সৌজন্যে :ফেসবুক
একবার তাঁর মাথা লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল।যদিও একজন হাত তোলায় বরাতজোরে প্রাণে বাঁচেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এমনই স্মৃতিচারণা উঠে এসেছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।
তিনি বলেছেন, একবার একটা ঘটনায় তাঁদের ধরে নিয়ে যাচ্ছিল। কোনওরকমে পালিয়ে আসেন। বক্সিদা-রা ছিলেন। হঠাৎ দেখি দুটো ছাত্র পরিষদের ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে। ওদের থাপ্পড় মেরে উদ্ধার করে নিয়ে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, এরপর পাইপগান নিয়ে তাঁকে তাড়া করে দুষ্কৃতীরা। প্রাণ বাঁচাতে ভবানীপুরের একটি রেস্তরাঁয় ঢোকানো হয় তাঁদের।
এরপর হাজরার অশান্তির স্মৃতিচারণা করে তিনি বলেছেন, হাজরায় একবার তাঁর মাথায় মারল। দেখছি, রক্তে ভেসে যাচ্ছে। তাঁর মাথায় অপারেশন, ৪৬ টা সেলাই। ব্রেন অপারেশন হল। হাতের হাড় ভেঙে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, এত অত্যাচারের পরও তিনি লড়েছেন, মানুষের পাশে থেকেছেন।