
রেশন বন্ধ হলে যেন মানুষ তাঁকে দোষ না দেয়। আমলা বদল নিয়ে কমিশনকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ইস্তেহার প্রকাশের দিনেই তিনি অভিযোগ করেছেন খাদ্য দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে পর্যবেক্ষক হিসেবে নিয়ে গিয়েছে। এই রাজ্যের সবাইকে নিয়ে চলে গেলে, ভিন রাজ্যের লোকেরা কি বাংলাকে চেনে। প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার সংস্কৃতি, বুথ, ব্লক, সাবডিভিশন চেনে না, জানে না। তাহলে এসব কে দেখবে।
আইএস, আইপিএস সর্বভারতীয় ক্যাডার, যাঁরা রাজ্যে থাকে, তাঁরা রাজ্যের কাজ করে। কোথাও কোনও ঘটনা ঘটলে দায়ী থাকবে বিজেপি।








