
মহিলা সংরক্ষণ বিলে সমর্থন থাকলেও ডিলিমিটেশনকে সমর্থন নয়। লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশের দিনেই দমদমের সভা থেকে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি মহিলা সংরক্ষণ বিল আর ডিলিমিটেশন বিল একসঙ্গে এনে বাংলা ভাগের চক্রান্ত করেছে। তিনি বলেছেন মহিলাদের এত অসম্মান কোরো না। এরাজ্যে পুরসভা, পঞ্চায়েতে ইতিমধ্যেই ৫০ শতাংশ সংরক্ষণ রয়েছে। তৃণমূলের ৩৭ শতাংশ মহিলা লোকসভায় নির্বাচিত। তাই মহিলা বিলকে সমর্থন করলেও ডিলিমিটেশনকে সমর্থন করা যাবে না।
তৃণমূল নেত্রীর দাবি দেশটাকে টুকরো টুকরো করতে চাইছে। বঙ্গভঙ্গের পরিকল্পনা রয়েছে। তাই এই ডিলিমিটেশন তিনি মানেন না। হুঁশিয়ারি দিয়ে বলেছেন মহিলা বিলের সঙ্গে অন্য কিছু আনতে যেয়ো না। তৃণমূল তা হতে দেবে না।








