গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home Kolkata সংগঠন রক্ষায় এক সুর মমতা-শমীকের

    সংগঠন রক্ষায় এক সুর মমতা-শমীকের

    0
    36
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    সংগঠন রক্ষায় তৃণমূল, বিজেপির এক সুর। দল থেকে কেউ বেরিয়ে যেতে চাইলে তিনি আটকাবেন না। যাঁরা পড়ে থাকবেন তাঁরাই নিরেট সোনা।
    কালীঘাটে পরাজিত প্রার্থীদের বৈঠকে বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন সল্টলেকে বিজেপির কোর কমিটি, মণ্ডল সভাপতিদের বৈঠকে রাজ্য বিজেপি সভাপতি স্পষ্ট নির্দেশ তৃণমূলের দলবদলুদের বিজেপিতে কোনও জায়গা নেই। শুক্রবার কালীঘাটে বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বলেছেন পরিবর্তিত পরিস্থিতিতে অনেকেই এখন পরিস্থিতির চাপে রং বদলাতে চাইছেন। তাতে তাঁর কোনও আপত্তি নেই। যাঁরা থাকবেন তাঁদের নিয়ে নতুন করে লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি। ব্লক, টাউন এবং অঞ্চল স্তরে ছোট আকারে মিটিং, মিছিল শুরু করার পরামর্শ দিয়েছেন। আগামী সাতদিনের মধ্যে প্রত্যেককে এলাকাভিত্তিক বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন। এদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-র কড়া বার্তা নির্বাচনে জয়লাভের পর কোনভাবেই ঢিলেমি দিলে চলবে না। জেলায় জেলায় বিশেষ সাংগঠনিক টিম তৈরির নির্দেশ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। একইসঙ্গে তাঁর কড়া বার্তা যদি দলের কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনওরকম অভিযোগ ওঠে তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেওয়া হবে। সেক্ষেত্রে বরখাস্তও করা হতে পারে। তিনি স্পষ্ট করেছেন বিজেপির অধীনে থেকে কোথাও কোনওরকমের ইউনিয়ন করা যাবে না।
    টোটো অটো ইউনিয়ন চলবে না বলে কড়া বার্তা দিয়ে শমীক ভট্টাচার্য বলেছেন তোলাবাজির অভিযোগ কোনওভাবে বরদাস্ত করা হবে না।