
ভারতে আবার প্রতিবেশী দেশ থেকে হামলা হতে পারে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় এমনই আশঙ্কাপ্রকাশ করে তিনি বলেছেন এই বিষয়ে বিরোধীদের প্রকৃত তথ্য জানানো হচ্ছে না।
এর জন্য অবিলম্বে লোকসভার বিশেষ অধিবেশন ডাকা উচিত। এরপরেই বিজেপি বিধায়করা মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে মোদী মোদী স্লোগান তোলেন। মুখ্যমন্ত্রীকে পাল্টা গদি গদি বলতে শোনা যায়। জওয়ানদের সম্মান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন রয়েছে। পিওকেতে ঢোকার সুযোগ থাকলেও কেন তা হাতছাড়া করা হল। তিনি আরও বলেছেন কি করে বিএসএফ। কি করে জঙ্গিরা অনুপ্রবেশ করছে। দেশের নিরাপত্তার জন্য এই প্রশ্ন তুলতেই হবে। কি ধরণের অপারেশন কেন দেশের মানুষকে জানানো হল না। এখনও কেন জঙ্গিরা ধরা পড়ল না। এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। সেনাকে সম্মান জানিয়ে বিধানসভায় প্রস্তাবকে সমর্থন জানিয়েও আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন বিজেপি করতে গেলে আগে দেশের নাম লিখতে হয়। বিজেপির লড়াই কোনও ব্যক্তির বিরুদ্ধে নয়, যাঁরা দেশে থেকে মিনি পাকিস্তান তৈরি করে তাঁদের বিরুদ্ধে লড়াই। দেশের প্রধানমন্ত্রী নাম দিয়েছেন অপারেশন সিঁদুর। কেন সেই নাম বদলে দেওয়া হল। সিঁদুর নামে কেন আপত্তি। সেনাবাহিনীকে ধন্যবাদ জানালেও সিঁদুরে আপত্তি কেন।
তৃণমূল বিধায়করা সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে যে মন্তব্য করছেন তা মেনে নেওয়া যায় না। ফিরহাদ হাকিম, নরেন চক্রবর্তী, উদয়ন গুহরা বলছেন আগে চায়ের ব্যবসা করতেন, এখন সিঁদুরের ব্যবসা করেন। কেউ বলছেন পাকিস্তানের সঙ্গে সেটিং।
