২ কোটি নাম বাদ দিয়ে বাংলা দখলের চেষ্টা, তোপ মমতার

0
69
ছবি সৌজন্যে :ফেসবুক

২ কোটি নাম বাদ দিয়ে পিছনের দরজা দিয়ে বাংলা দখলের চক্রান্ত করছে বিজেপি। এসআইআর বিরোধী মিছিলের পর মঞ্চ থেকে আক্রমণ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন এত কিছু করেও ভাবছে স্বর্গে চলে যাবে।

নিজেদের মধ্যেই তো বিভেদ রয়েছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করেও মমতা বন্দ্যোপাধ্যায় মীরজাফর বলেও আক্রমণ করে বলেছেন বাংলাকে কব্জা করতে না পারায় এত বাগ। তাঁর অভিযোগ ২০১৬, ২১, ২৪-র ভোটে পরাজয়ের পর এবার পিছনের দরজা দিয়ে বাংলা দখলের চক্রান্ত চলছে।

কিন্তু বাংলার মানুষে এই স্বপ্ন পূরণ করতে দেবে না। নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেছেন মোদীকাবু, শাহবাবুকে খুশি করতে কুসিবাবু নতুন ইতিহাস তৈরি করতে চাইছেন, ওনার ইতিহাস পাতিহাসে পরিণত হবে।