
লকডাউন করে সবাইকে আটকে রেখে ভোটে লড়াইয়ের চক্রান্ত চলছে। পাণ্ডবেশ্বরের সভা থেকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন আবার অ্যালার্ট করেছে।
মানুষকে নোটবন্দি, ঘরবন্দি, ভোটবন্দি করার চক্রান্ত করলে পরোয়া নেই। কোভিডের সময়ও লকডাউন ছিল। ২০২১-এ কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারেন, যে কোনও পরিস্থিতিতে লড়াইয়ে প্রস্তুত আছে তৃণমূল। সব ওসি, জেলাশাসক, এসপি, বিডিওকে সরিয়ে দিচ্ছে। বিজেপির পাটি অফিস থেকে ঠিক করে দেওয়া অফিসারদের বসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন।
তৃণমূল নেত্রী বলেছেন ভোটের দিন, কাউন্টিংয়ের দিন কেউ যদি কোনও বলপ্রয়োগ করে মহিলাদের রুখে দাঁড়ানোর ডাক দিয়েছেন। হাতের কাছে যা আছে তা নিয়ে ,কি করতে হবে ,আপনারা জানেন।









