গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Newsdesk রাজ্যের বন্যার জন্য দায়ী ডিভিসিই, মোদীকে পত্রাঘাত মমতার

    রাজ্যের বন্যার জন্য দায়ী ডিভিসিই, মোদীকে পত্রাঘাত মমতার

    0
    150

    অনিয়ন্ত্রিত, একতরফা এবং অভূতপূর্ব জল ছাড়ার ফলে রাজ্যে দুর্ভোগ। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ডিভিসিকে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৪ পাতার চিঠিতে এভাবেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

     

    বন্যা দুর্গত এলাকা পরিদর্শনে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। ম্যান মেড বন্যা বলে দাবি করেছিলেন। প্রধানমন্ত্রীকে দেয়া চিঠিতেও ম্যান মেড বন্যার কথা উল্লেখ করে  মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন বাধ্য হয়ে ডিভিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হচ্ছে। অতীতে এই পরিমাণ জল ডিভিসি থেকে ছাড়া হয়নি। ২০০৯-র পর দামোদর নিম্ন অববাহিকা ও সংলগ্ন অঞ্চল সবথেকে বড় বন্যার মুখোমুখি হয়েছে। এরফলে রাজ্যের ৮ জেলা প্রভাবিত হয়েছে। ৫০ লাখ মানুষ বন্যা দুর্গত, প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি দাবি করেছেন ডিভিসির চেয়ারম্যানকে ১৬ সেপ্টেম্বর ফোন করে অবস্থা সম্পর্কে জানানো হয়েছিল। তারপরেও ১৭ সেপ্টেম্বর ভোর আড়াই লাখ কিউসেক জল ছাড়া হয়। এই পরিমাণ জল তখনই না ছেড়ে আটকানো যেত বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি। যেভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে , গৃহহীন হয়েছে , এর মোকাবিলায প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীয় অনুদান দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।