
অন্য দল অনুষ্ঠানস্থলে পুকুর-ডোবা বানায়। নাম না করে দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা নিয়ে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন তৃণমূলের প্রোগ্রামের পর জায়গাটা পরিষ্কার করা হয়। অন্য দল প্রোগ্রাম করে পুকুর ডোবা বানিয়ে চলে যায়। কিন্তু তৃণমূল দায়বদ্ধ।
শুক্রবার দুর্গাপুরে নেহেরু স্টেডিয়ামে সভা ছিল প্রধানমন্ত্রীর। মঞ্চ তৈরির জন্য বড় বড় গর্ত খোঁড়া হয়েছিল। সভা শেষের পরদিন দেখা গিয়েছে বৃষ্টিতে বেহাল দশা হয়েছে ওই মাঠে। সেখানে ধানের চারা পুঁতে প্রতিবাদ জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। কার্যত সেই প্রসঙ্গ টেনেই আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ঝড় জল হলেও একুশের সভায় আসার জন্য আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনকে নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষ অনেক কষ্ট করে আসবেন তাদের যেন সহযোগিতা করা হয়। ব্রিগেড জলে ডুবে গিয়েছে।
কাদায় গাড়ি আটকে গেলে সমস্যা হবে। তিনি আরও বলেছেন চারিদিকে বর্ষা হচ্ছে। ফ্লোরিডাতো বেহাল অবস্থা। প্রকৃতির রোষ কেউ আটকাতে পারে না। এখানে ডিভিসি এত জল ছেড়েছে সামলানো যাচ্ছে না।




