যমুনার তুলনা টেনে মোদীর নৌকাবিহারকে খোঁচা মমতার

0
934
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

যমুনা নদীর সঙ্গে তুলনা টেনে প্রধানমন্ত্রীর গঙ্গা বিহারকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাওড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আগে দিল্লির যমুনা নদী থেকে ঘুরে আসুন।

গঙ্গার হাওয়া পরিষ্কার তাই এখানে গঙ্গাবিহার করেছেন। এটা ভোটের রাজনীতি। মঞ্চ থেকে বলেছেন গঙ্গায় নৌকাবিহার করেছেন, তিনিও নৌকা করে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো উদ্বোধনে যান। গঙ্গাসাগরে যান। পারলে যমুনা নদীতে একবার ডুব দিয়ে আসুন প্রধানমন্ত্রী।

এরপরেই খোঁচা দিয়ে বলেছেন দিল্লির যমুনাকে দূষণ মুক্ত করতে পারেন না। আর এখানে এসে গঙ্গায় নৌকাবিহার করে ছবি তুলছেন।