গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata অভিষেকের আবেদনে ধর্না তুললেন মমতা 

    অভিষেকের আবেদনে ধর্না তুললেন মমতা 

    0
    24
    ছবি সৌজন্যে : নিজস্ব
    অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিয়ে ধর্মতলার মেট্রো চ্যানেল থেকে পঞ্চম দিনের মাথায় এসআইআর-র বিরুদ্ধে ধর্না -অবস্থান তুলে নিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
    মঙ্গলবার বিকেলের কিছু পর ধর্মতলার ধর্না মঞ্চ থেকে বক্তৃতা শেষ করার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেছেন, বাংলার মানুষের স্বার্থে মুখ্যমন্ত্রী রাস্তায় রাত জাগছেন, কিন্তু তাঁর বয়স হয়েছে, সেই দিকেই নজর দিয়ে আগামীতে লড়াইয়ের জন্য আপাতত যেন ধর্না তুলে নেন দলনেত্রী। অভিষেকের আরও মন্তব্য ছিল, মঙ্গলবার সুপ্রিম কোর্ট কমিশন-কে কড়া বার্তা দিয়েছে এসআইআর নিয়ে যা আদতে তৃণমূলের জয়।
    আর এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় টানা পাঁচ দিন ধর্মতলার মতো ব্যস্ত জায়গায় মাইক-বক্স বাজিয়ে আন্দোলনের জন্য সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন। এরপর অভিষেকের প্রস্তাব মেনে উপস্থিত সকলের সম্মতিতে আজকের মতো ধর্না তুলে নেওয়ার ঘোষণা করেছেন তিনি।