
হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নেমেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মিছিলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন দোলা সেন, কুণাল ঘোষরা।
মিছিল থেকে বুলডোজারের প্রতিবাদে স্লোগানও ওঠে। বলা যায় একেবারে সারপ্রাইজ মিছিল করেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি নিয়ে তৃণমূলের তরফে আগে থেকে কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এই কর্মসূচির কথা দলের নেতাদের জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এর আগে শিয়ালদহ, হাওড়াতেও প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে হাতেগোনা কয়েকজন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে জুনের প্রথমে ওয়াই চ্যানেলে ধর্না দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময়ও হাতে গোনা কয়েকজন নেতা নেত্রীকেই তাঁর পাশে দেখা গিয়েছিল।
