‘দুর্গা অঙ্গন’ গড়বেন মমতা, সংবিধান পড়তে বলে তোপ বিজেপির

0
160
ছবি সৌজন্যে : নিজস্ব
জগন্নাথধামের পর এবার দুর্গা অঙ্গন গড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলায় ২১-র মঞ্চ থেকে ঘোষণা করেছেন সোমবারই।
আর পরদিনই তৃণমূলের দুর্গাপ্রীতি নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন মুখ্যমন্ত্রীকে সংবিধান পড়ে দেখার পরামর্শ দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারী বলেছেন জগন্নাথ ধামের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ নিয়ে কার্যত বঙ্গ বিজেপির কড়া অবস্থান স্পষ্ট করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী বলেছেন সরকারি টাকায় কোনও ধর্মের উপাসনাস্থল গড়তে সংবিধান অনুমোদন দেয় না। শুভেন্দু অধিকারী আরও বলেছেন উনি সংবিধান পড়েননি।
তাই এই ধরণের কথাবার্তা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সংবিধান পড়তে বলে খোঁচা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা।