মঙ্গলেই উত্তরবঙ্গে প্রচারে মমতা 

0
61
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

মঙ্গলবার থেকেই উত্তরবঙ্গে প্রচার শুরু করছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মঙ্গলবারই দক্ষিণ চব্বিশ পরগনায় দলের প্রার্থী শমীক জানা-র হয়ে পাথরপ্রতিমায় প্রচার শুরু করবেন সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, মঙ্গলবার সকালে কলকাতা থেকে বিমানযোগে উত্তরবঙ্গে পৌঁছনর পরই চালসার জ্যোতি আশ্রম চার্চ এলাকায় এবারের প্রথম নির্বাচনী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। চালসাতে রাত্রিবাসের পর বুধবার ময়নাগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাটিগাড়া-নকশালবাড়িতে একদিনে তিনটি জনসভা করবেন তৃণমূলনেত্রী। ২৬ তারিখ শিলিগুড়ি থেকে আকাশপথে অন্ডাল পৌঁছে পাণ্ডবেশ্বর ও দুবরাজপুর সভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। পরের দিন ২৭ মার্চ বাঁকুড়ার ছাতনা ও ওন্দাতে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সবমিলিয়ে ৩১ মার্চ পর্যন্ত টানা ৮ দিনের প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। অর্থাৎ সব মিলিয়ে টানা ৮ দিনের প্রচার সেরে এপ্রিলের শুরুতে কলকাতায় ফিরবেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।