
প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর মনোনয়ন হয়ে গিয়েছে আগেই, বুধবার নিজের কেন্দ্রে নিজের মনোনয়ন জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে মনোনয়ন। যদিও শুভেন্দু অধিকারী ভবানীপুর থেকে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে রেখেছেন আগেই। বুধবারে মুখ্যমন্ত্রীর মনোনয়নে বহুত্ববাদের বাতা দিতে পারেন। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে তৃণমূল নেত্রীর মনোনয়নে সব ধর্মের মানুষজন অংশ নেবেন বলে তৃণমূল সূত্রে খবর। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনয়নের আগের দিন তাঁর কেন্দ্রে জোরদার প্রচার করেছেন শুভেন্দু অধিকারী। সকালে নন্দীগ্রাম, আর সন্ধেয় ভবানীপুর। ৭১ নম্বর ওয়ার্ডে রীতিমত দোকান, আবাসন থেকে বাড়ি বাড়ি ঘুরে প্রচার সেরেছেন তিনি। এদিকে প্রচারে ঝড় তুলতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। রবিবার কোচবিহারে জনসভা সেরে গিয়েছেন। অন্তত ১৪টি সভার পরিকল্পনা রয়েছে। সেইমত ১১ তারিখ জঙ্গিপুর, কাটোয়া এবং বালুরঘাটে তিনটি সভা করতে পারেন নরেন্দ্র মোদী।
এরপর রাতে শিলিগুড়ি পৌঁছে পরদিন ১২ তারিখ শিলিগুড়িতে রোড শো করার পরিকল্পনা রয়েছে।অন্যদিকে ,মঙ্গলবার থেকেই হেলিকপ্টারে জেলায় জেলায় নির্বাচনী প্রচার শুরু করেছেন আম জনতা পার্টির প্রমান হুমায়ুন কবীর।






