গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata সাংসদ-পরাজিতদের নিয়ে বৈঠক করবেন মমতা

    সাংসদ-পরাজিতদের নিয়ে বৈঠক করবেন মমতা

    0
    5
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    বৃহস্পতিবার দলের সব সাংসদদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে তৃণমূল নেত্রীর বাসভবনে বিকাল ৪টা নাগাদ এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর।

    সেখানেই দলের নির্বাচনে ভরাডুবি নিয়ে আলোচনা হবে বলে খবর। শুক্রবার ১৫ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক নেতাদের সঙ্গে পরাজিত প্রার্থীদের সঙ্গে বৈঠক হবে কালীঘাটে। ভোটের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের শাসক দলের অন্দরে ক্রমশ চওড়া হচ্ছে ফাটল ৷ একদিকে যখন হারের কারণ ও দলের ভিতরের অন্তর্ঘাত খুঁজতে আগামী শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের ডাক দিয়েছেন ৷ ঠিক তখন প্রায় নিয়ম করেই নেতাদের একাংশের মধ্যে দেখা যাচ্ছে চরম অসন্তোষ। সূত্রের খবর, খোদ কলকাতায় গোপনে বৈঠক করেছেন তৃণমূলের বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতা ৷ সূত্র বলছে, তারা এমন সিদ্ধান্ত নিচ্ছে, আগামিদিনে নিজেদের এলাকার পরিস্থিতি বুঝে নিজস্ব পদক্ষেপ নেওয়া হবে ৷

    জানা গিয়েছে, জেলা নেতাদের নিয়ে আয়োজিত এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে দলের একাধিক বিধায়ককে ডাকা হয়নি ৷ ভোটে পরাজয়ের নেপথ্যে দলেরই একাংশের কোনও অন্তর্ঘাত রয়েছে কি না, কারা দলের হয়ে কাজ করেননি, বা তলায় তলায় কারা বিরোধী শিবিরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, মূলত সেই বিষয়টি চিহ্নিত করতেই এই বিশেষ বৈঠক ডেকেছেন তৃণমূল নেত্রী।