
৪ তারিখ জেতার পরে মিষ্টির সঙ্গে ঝালপুরি বিলি হবে। কৃষ্ণনগরের সভা থেকে নরেন্দ্র মোদীর খোঁচার পরেই তাঁকে ভেলপুরি নিয়ে পাল্টা বিঁধেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন নরেন্দ্র মোদী বলছেন জিতলে ঝালমুড়ি খাওয়াবেন। তিনিই নরেন্দ্র মোদীকে ভেলুপুরি পাঠাবেন। কারণটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছেন দিল্লিতে তো ঝালমুড়ি পাওয়া যায় না তাই ৪ তারিখ তৃণমূল জিতলে ভেলপুরি পাঠাবেন। ফের একবার বলেছেন ওইদিন ঝালমুড়ি বাড়ি থেকে বানিয়ে এনে পকেট থেকে ১০ টাকা বার করেছে। একেবারে চকচকে ১০ টাকা। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তার কাছে তো ১০ টাকাও থাকে না।
তাঁর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বলেও কিছুই নেই। মাইনেও নেয় না। যেটুকু আছে লেখালেখির থেকে রয়্যালটি পাওয়া।








