বরুণ বিশ্বাস খুনে ‘ষড়যন্ত্রকারী’ মমতাও!

0
16
ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল
সুটিয়ায় নারী নির্যাতনের প্রতিবাদকারী স্কুল শিক্ষক বরুণ বিশ্বাসের খুনের ঘটনায় এ বার নাম জুড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওই ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রীও একজন ষড়যন্ত্রকারী, এমন দাবি করে পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন বরুণের অন্যতম সহযোদ্ধা নন্দদুলাল দাস।
এর আগে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে অভিযোগের আঙুল তুলেছিল বরুণ বিশ্বাসের পরিবার। গত মঙ্গলবার বনগাঁ পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্ত-কে পাঠানো চিঠিতে নন্দদুলালের অভিযোগ, মমতা এবং জ্যোতিপ্রিয়ের কারণেই ২০১২ সালের বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডের প্রকৃত তদন্ত হয়নি। তাঁর এই অভিযোগকে এফআইআর হিসেবে গ্রহণ করে নতুন করে তদন্ত করার দাবি জানিয়েছেন বরুণের সঙ্গেই সুটিয়ায় নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন করা নন্দদুলাল। রাজ্যে পালাবদলের পরে বরুণের খুনের বিচার চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দ্বারস্থ হয়েছিল বরুণ বিশ্বাসের পরিবার।
তার পরেই এই হত্যা মামলা নিয়ে তৎপর হয়েছে সিআইডি। বরুণের গোবরডাঙার বাড়িতে গিয়েছেন তদন্তকারীরা। আগামী ৩১ অগস্ট বনগাঁ আদালতে মামলার শুনানি রয়েছে।