গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata ভবানীপুরে ২০৭ বুথে পিছিয়ে মমতা, কিছু বুথে ৫০-র কম ভোট

    ভবানীপুরে ২০৭ বুথে পিছিয়ে মমতা, কিছু বুথে ৫০-র কম ভোট

    0
    12
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ভবানীপুর বিধানসভার ২৬৭ বুথের মধ্যে ২০৭টিতেই পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কয়েকটি বুথে ৫০টিরও কম ভোট পেয়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। সবিস্তারে হিসেব দিয়েছে নির্বাচন।

    ভবানীপুরে ২৬৭টি বুথের কোথাও ভোটদাতার সংখ্যা ৪০০, কোথাও আবার ৭০০। এমন অনেক বুথ আছে যেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী একশো ভোটও পাননি। কমিশনের দেওয়া তথ্যে ১১ নম্বর বুথে তণমূল প্রার্থী পেয়েছেন ৭০টি ভোট। ১৪ নম্বর বুথে ৪৩টি ভোট পেয়েছেন। ১৬ নম্বরে ২, ২০ নম্বরে ৪১, সবচেয়ে কম ১০৫ নম্বর বুথে ৩১টি ভোট পেয়েছেন তণমূল নেত্রী। ব্যতিক্রম বলতে ১২ নম্বর বুথ, সেখানে অবশ্য ৫৭০টি ভোট পেয়েছেন। যেখানে আবার শুভেন্দু অধিকারী পেয়েছেন ৬০টি ভোট। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ৫০ বা তার কম ভোট পেয়েছেন ২৮ টি বুথে।

    তাঁর প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী ৫০-র কম ভোট পেয়েছেন ৩৯ বুথে। শুভেন্দু অধিকারী লিড পেয়েছেন ২০৭ টি বুথে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় লিড মাত্র ৬০টি বুথে।