গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National জুনের প্রথম সপ্তাহে ইন্ডি জোটের বৈঠক চান মমতা

    জুনের প্রথম সপ্তাহে ইন্ডি জোটের বৈঠক চান মমতা

    0
    10
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    এবার বিজেপি বিরোধী শক্তিগুলোকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জুন মাসের প্রথম সপ্তাহে দিল্লিতে ইন্ডিয়া জোটের নেতৃত্ব মিলিত হওয়ার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    রবিবার দুপুরে ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সবাই একজোট হয়ে বিজেপির মুখোশ খুলে দেবে। দাবি করেছেন ইভিএমে কারচুপি করে জিতেছে বিজেপি। তিনি ইভিএমের ফরেন্সিক টেস্টের দাবি করেছেন।
    প্রশ্ন তুলেছেন কিভাবে ৯৩ শতাংশেরও বেশি ভোট পড়ে। তাঁর দাবি ২২০ থেকে ২৩০ আসন পাওয়ার কথা ছিল তৃণমূলের কিন্তু পাশা উল্টে দেওয়া হয়েছে। বাংলাকে লুঠ করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি শুধু এরাজ্যে নয়, বিভিন্ন রাজ্যে বিরোধীদের ওপর অত্যাচার চলছে। তাঁর দাবি গণতান্ত্রিক পদ্ধতিতে বিজেপি জিতত তাহলে তাঁর কিছু বলার ছিল না। কিন্তু গণতান্ত্রিক পথে বিজেপি জেতেনি বলেই মানুষের ওপর অত্যাচার চলছে। তৃণমূলের জনপ্রতিনিধিদের কাজ করতে দেওয়া হচ্ছে না। গ্রেফতার করা হচ্ছে।