গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Kolkata বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-অতিবামকে পাশে চান মমতা

    বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-অতিবামকে পাশে চান মমতা

    0
    22
    ছবি সৌজন্যে :ফেসবুক
    মুখ্যমন্ত্রিত্ব হারিয়ে এবার বাম, অতিবাম দলগুলোকে তৃণমূলের সঙ্গে জোট বাধার ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
    বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। প্রসঙ্গত শনিবারই পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এদিনই নিজের বাড়িতে রবীন্দ্রজয়ন্তী পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়েই তিনি বলেছেন চারিদিকে সন্ত্রাসের বজ্রাঘাত চলছে। এর বিরুদ্ধে রাজনৈতিকর দল, ছাত্র-যুবদের জোট বাধতে হবে। বিজেপির বিরুদ্ধে একটা মঞ্চ তৈরি করার কথা বলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন কেউ চাইতে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ৪টে থেকে ৬টা পর্যন্ত তিনি অফিসেই থাকবেন। এদিকে দলীয় কর্মীদের পাশে দাঁড়িয়ে আপসহীন লড়াইয়ের ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেসব কর্মী সমর্থক রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন, তাঁদের সরাসরি যোগাযোগ করার জন্য সমাজমাধ্যমে ডিএম করার আবেদন জানিয়েচেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচার পেতে সম্ভাব্য সমস্ত আইনি ও গণতান্ত্রিক পথ অনুসরণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।