
প্রয়োজন হলে ককরোচ জনতা পার্টি বা সিজেপি-র আন্দোলনে নিজে গিয়ে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২১ জুলাইয়ের শহিদ সমাবেশের মঞ্চ থেকে তিনি এই কর্মসূচির প্রতি তাঁর পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং ছাত্র-যুবদের ওপর পুলিশের লাঠিচার্জ ও অত্যাচারের তীব্র নিন্দা করেছেন।
মমতার কথায়, লুটেরা বিজেপির থেকে দেশ বাঁচান। দরকারে ককরোচদের কর্মসূচিতে তিনি নিজেও যাবেন। একুশের মঞ্চ থেকেও মমতা জানিয়েছেন, কেন্দ্রীয় রাজনীতির ক্ষেত্রে ইন্ডি জোটের সঙ্গে একসঙ্গে লড়াই করবেন৷ পাশাপাশি, তিনি বলেছেন, এছাড়াও অন্যান্য একাধিক রাজনৈতিক দলের সঙ্গে তৃণমূলের সম্পর্ক ভাল৷ সেখানেও একসঙ্গে লড়ার সম্ভাবনা থাকবে৷
