পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন মমতা : গিরিরাজ

0
195
ছবি সৌজন্যে : নিজস্ব
মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানাতে চাইছেন। কলকাতায় এসে এভাবেই আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। মুর্শিদাবাদে সনাতনীদের ওপর হামলার নিন্দা করে গিরিরাজ সিং বলেছেন বাংলাদেশে যেমন অত্যাচার হয়েছে, মুর্শিদাবাদেও একইরকমভাবে নির্যাতন হয়েছে।
কিন্তু ওখানকার মহিলারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, প্রতিবাদে সরব হয়েছেন। এজন্য মহিলাদের ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আরও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দে রয়েছেন ভাবছেন সংখ্যালঘুদের ভোটে জিতবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ইচ্ছে দেশের মানুষ তো বটেই এরাজ্যের মানুষও মেনে নেবে না। অন্যদিকে যাঁরা সার্জিক্যাল স্ট্রাইকের পর প্রমাণ চেয়েছিল, তারা এখন মোমবাতি মিছিল করছে। জোট ইন্ডিয়া নেতাদের আক্রমণ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। কলকাতায় ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রির অনুষ্ঠানে গিরিরাজ সিং বলেছেন এরাই একটা সময় সরকার চালিয়েছে। তখন কতটা সুরক্ষা দিতে পেরেছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
কংগ্রেস, তৃণমূল, আরজেডি সহ বিরোধীদের আক্রমণ করে গিরিরাজ সিং বলেছেন এদের জন্য দেশ দুর্বল হয়। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন বদলা নিয়েই ছাড়বেন। পাকিস্তান যতই হুমকি দিক না কেন ইতিমধ্যেই জলের এগ্রিমেন্ট বাতিল হয়েছে। জল ছাড়া পাকিস্তান এমনিতেই মরবে।