
বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়। হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিমানে অন্ডালে যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন হলদিয়ায় গ্যাস উৎপাদন হয়। তিনি চান না।
ওই প্ল্যান্ট থেকে গ্যাস রাজ্যের বাইরে যাক। পশ্চিমবঙ্গে ভোটের কাজে ১০ লাখ লোক বাইরে থেকে নির্বাচনী ডিউটি করতে আসবেন। তাঁদের গ্যাস দিতে গিয়ে রাজ্যবাসীর যাতে কোনও সমস্যা না হয়। সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর তিনি আরও বলেছেন কেরোসিন কিছুটা বাড়িয়েছেন। লোকজন কেরোসিন রেশনের মাধ্যমে পাবেন। কিন্তু বেশিরভাগ মানুষ এখন গ্যাসে রান্না করেন। সেটাই সমস্যা। পেট্রোল-ডিজেলের অন্তঃশুল্ক কমানো নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন আগে তো দাম কমাক। খোঁচা দিয়ে বলেছেন এই দাম কমানো অনেকটা শাড়ির দোকানের মত। আগেই হাজার টাকা বাড়িয়ে রেখে পরে ৪০০ টাকায় দিচ্ছে।






