গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Top News লালবাতি, ছেলেকে নিয়ে তৃণমূল প্রার্থীকে সতর্ক করলেন মমতা

    লালবাতি, ছেলেকে নিয়ে তৃণমূল প্রার্থীকে সতর্ক করলেন মমতা

    0
    746
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    গাড়িতে লালবাতি লাগানো নিয়ে ফের একবার সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জামুড়িয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিংকে মঞ্চ থেকেই তৃণমূল নেত্রী বলেছেন ছেলেকে সাবধান করতে।

    যাতে তাঁর ছেলে যেন লালবাতি দেওয়া গাড়ি নিয়ে না ঘুরে বেড়ায়। শনিবার নির্বাচনী প্রচারের তৃতীয় দিনে রানিগঞ্জে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জামুড়িয়ার বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী হরেরামের ছেলে প্রেমপাল আসানসোল জেলা তৃণমূলের যুব সম্পাদক। এই প্রেমপালের গাড়িতে লালবাতি লাগানো নিয়ে আগেও অভিযোগ উঠেছে। শুক্রবার রামনবমী উপলক্ষ্যে জামুড়িয়ার একটি কর্মসূচিতে তাঁর একটি মন্তব্য ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি এসনিউজ। ভাইরাল ওই ভিডিওয় প্রেমপালকে বলতে শোনা গিয়েচে মন্ত্রী ওরাই বানায়, তাঁর মন্ত্রিপদ দরকার নেই। তিনি শুরু থেকেই বিধায়ক, বিধায়কই থাকবেন।

    প্রেমপালের মন্তব্য নিয়ে আক্রমণ করেছে বিজেপি। কটাক্ষ করে বলেছেন বিধায়কের ছেলে নিজেকে বিধায়ক মনে করেন। সেই বিষয়টি নিয়েই শনিবারের সভামঞ্চ থেকে তৃণমূল প্রার্থী হরেরামকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।