গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata মুর্শিদাবাদে নাটক করতে গিয়েছেন মমতা: সেলিম

    মুর্শিদাবাদে নাটক করতে গিয়েছেন মমতা: সেলিম

    0
    123
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরে মুর্শিদাবাদ সফরকে নাটক বলে কটাক্ষ করেছেন সিপিএম-র রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

    সাংবাদিক সম্মেলন থেকে তিনি জানিয়েছেন, মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে তা বিজেপি এবং তৃণমূল উভয়ই ২৬ এর রাজনীতি তৈরি করতে চাইছে। মানুষে মানুষে ভাগ করতে চাইছে। এরপর এক যোগে বিজেপি ও তৃণমূলকে আক্রমণ করে সেলিম বলেছেন, পুলওয়ামার ঘটনার সময় দেখা গিয়েছিল বিজেপি দোষীদের না ধরে ধর্মনিরপেক্ষ শক্তিকে আক্রমণ করছে। এখনও তাই হচ্ছে। মুর্শিদাবাদের মানুষের বিক্ষোভদেখানো উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

    মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দেওয়া হচ্ছে, অথচ সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার সময় পুলিশ কোথায় ছিলেন বলে প্রশ্ন তুলেছেন মহম্মদ সেলিম।