পীযূষকে দিয়েও খারাপ কাজ করাবেন মমতাঃ শুভেন্দু

0
117
ছবি সৌজন্যে : নিজস্ব
পীযূষ পাণ্ডেকে দিয়েও খারাপ কাজগুলো করাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পুলিশের বড়সড় রদবদল নিয়ে মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর আরও দাবি সুপ্রতিম সরকার সন্দেশখালি, সিঙ্গুরের পুরস্কার পেয়েছেন। তিনি আরও বলেছেন সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএমের কথায় আটকে ছিলেন সুপ্রতিম সরকার, তাই পরিবর্তন হয়েছিল। শুভেন্দু অধিকারী আরও বলেছেন পীযূষ পাণ্ডে ভারপ্রাপ্ত ডিজিপি হয়েছেন। ইউপিএসসি পরে ঠিক করবে। তাঁর কথায় রাজীব কুমারকে এক্সটেনশন করিয়ে ডিজিপি পদে রাখার মমতা বন্দ্যোপাধ্যায়ের সব প্ল্যানিং ভেস্তে গিয়েছে। বিরোধী দলনেতা আরও বলেছেন পীযূষ পাণ্ডে খারাপ না হলেও তাঁকে রাজীব কুমার, বিনীত গোয়েল, মনোজ ভর্মাদের মতই খারাপ কাজ করাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
ঠিক যেমন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ইডিকে বাধা দেওয়ার কাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাহায্য করেছিলেন।