
ফর্ম ৬ কারচুপির অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আবারও চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসেবে নয়, তৃণমূল কংগ্রেসের প্যাডে তৃণমূল নেত্রী হিসেবে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তিন পাতার চিঠিতে তিনি অভিযোগ করেছেন মানষের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার খর্ব করছে কমিশন। তাঁর অভিযোগ বিভিন্ন জেলা থেকে প্রচুর ফর্ম ৬ জমা দিয়েছে বিজেপি। ফর্ম ৬ দিয়ে বাইরের লোকেদের ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টা করছে বিজেপি। বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির ভোটে একই প্রবণতা ধরা পড়েছিল। এটা বেআইনি, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক পদক্ষেপ।
এটা কমিশনের মত সাংবিধানিক প্রতিষ্ঠানের ভূমিকা হওয়া উচিত নয়। চন্দ্রকোণার সভা থেকে বিষয়টি নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।






