গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home North 24Pgs মতুয়াগড়ে নাম বাদ, তোপ মমতাবালা, পাল্টা সুব্রত

    মতুয়াগড়ে নাম বাদ, তোপ মমতাবালা, পাল্টা সুব্রত

    0
    67
    সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    এসআইআর-র চূড়ান্ত তালিকায় জায়গা হল না বহু মতুয়ার। একাধিক জেলা মিলিয়ে মতুয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষের নাম বাদ গিয়েছে।
    বিষয়টি নিয়ে বিজেপিকে আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ তথা মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর। তিনি বলেছেন পশ্চিমবঙ্গে মতুয়া অধ্যুসিত বনগাঁ, নদিয়ার প্রায় ৯০ শতাংশ মতুয়াদের নাম কাটা গিয়েছে, যাঁরা ওপার বাংলা থেকে এসেছেন। তৃণমূল প্রথম থেকে বলে আসছিল সবচেয়ে বেশি নাম বাদ যাবে মতুয়াদের সেটাই সত্যি হয়েছে। যদিও বিজেপি বিধায়ক তথা মতুয়া সঙ্ঘাধিপতি সুব্রত ঠাকুর মতুয়াদের নিশ্চিত থাকতে বলেছেন।
    তাঁর দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বাস্তুদের নাগরিকত্ব দিতে সিএএ চালু করেছেন। যাদের নাম বাদ পড়েছে তারা সিএএ তে আবেদন করে নাগরিকত্বের প্রমাণ দেখিয়ে আবার আবেদন করতেই পারেন।