গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Murshidabad মমতার বিদায় না দিলে ফের উদ্বাস্তু, লালবাগে মিছিল  সুকান্ত -র

    মমতার বিদায় না দিলে ফের উদ্বাস্তু, লালবাগে মিছিল  সুকান্ত -র

    0
    114
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মুর্শিদাবাদে ধূলিয়ান সামশেরগঞ্জে হিংসার প্রতিবাদে মুর্শিদাবাদের লালবাগে প্রতিবাদ মিছিল করেছেন সুকান্ত মজুমদার।

    বিজেপির কর্মী সমর্থকদের নিয়ে লালবাগ নাকুড় তলা মাঠ থেকে এসডিও অফিসে যায়। সেখানেই বিক্ষোভ সমাবেশ থেকে মুর্শিদাবাদে হিংসা ছড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করেছেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায় ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজ করেছেন। তিনি বলেছেন ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় দিতে না পারলে আবার উদ্বান্ত হতে হবে। তাঁর কথায় পুলিশের ক্ষমতা নেই হিংসা থামানোর। সেদিন বিএসএফ আসার পরেই পুলিশ হিংসা বিধ্বস্ত এলাকায় ঢুকতে পেরেছে। সুকান্ত মজুমদার আরও বলেছেন লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী দিয়ে কি লাভ যদি বাড়িই না থাকে। যেভাবে সামশেরগঞ্জ, গুলিয়ান সহ বিস্তীর্ণ এলাকায় বাড়িতে ভাঙচুর, লুঠপাট করে আগুন ধরিয়ে দিয়েছে তাতেই স্পষ্ট মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য কাদের মদত দিচ্ছেন। শেষে তিনি বলেছেন ২৬-এ নবান্নে গেরুয়া পতাকা উড়লেই মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গকে বাঁচাতে পারবে।

    এরপর বহরমপুরের টেক্সটাইল মোড়ে ২৬ টি প্রদীপ জ্বালিয়ে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করেছেন সুকান্ত মজুমদার সহ বিজেপির নেতাকর্মীরা।