২০ জুন পশ্চিমবঙ্গ দিবস : মমতার প্রশ্নে শুভেন্দুর অস্ত্র জ্যোতি বসু

0
126
ছবি সৌজন্যে : নিজস্ব
২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা কেন হবে। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা রাজ্যের বিরোধী দলনেতার দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু-ও সমর্থন জানিয়েছিলেন।
২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হবে বলে উত্তরপ্রদেশের বিশেষ সচিব পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিভাগকে চিঠি দিয়েছেন। তা নিয়েই প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন কে এই তারিখ ঠিক করে দিল, ২০ জুন প্রতি রাজ্যের রাজভবনে বাংলা দিবস পালন করা হবে বলে ঠিক করা হয়েছে। এই তারিখ কীভাবে ঠিক করা হল। বাংলা ভারতের সঙ্গে থাকবে এবং বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে যাবে এই মর্মে একটা আইন পাস হয়েছিল ১৯৪৭সালের ২০ জুন। আর দেশ স্বাধীন হয়েছে ১৫ অগাস্ট। তার দু’মাস পর। এতেই মুখ্যমন্ত্রীর প্রশ্ন বাংলার প্রতিষ্ঠা দিবস বিজেপি ঠিক করে দেবে। বাংলা দিবস পালন করবে বাংলা সরকার। তা পয়লা বৈশাখেই। জবাবে শুভেন্দু অধিকারী বলেছেন ১৯৪৭-র ২০ জুন পশ্চিমবঙ্গ বিধানসভা যা আগে আইনসভা ছিল সেখানে ওই দিন শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে ৫৮ জন হিন্দু আইনসভার সদস্য, যার মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুও ছিলেন, পাকিস্তানে নয় ভারতে থাকতে ভোেট দিয়েছিলেন।
আর ২১ জন মুসলিম আইনসভার সদস্য পাকিস্তানে যাওয়ার পক্ষে ভোট দিয়েছিলেন। ৫৮, ২১ ভোটে এটা অনুমোদিত হয় ২০ জুন।