মমতার তোপে বাহিনী-কমিশন, ঘুরে দাঁড়ানোর বার্তাও

0
47
ছবি সৌজন্যে : নিজস্ব

ক্ষমতায় থেকেও বারবার বাহিনী, কমিশনের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। নির্বাচনে হেরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণে সেই বাহিনী, কমিশন।

সরাসরি অভিযোগ করেছেন কাউন্টিং সেন্টারে বাহিনীর হেনস্থার শিকার হয়েছেন তিনি। পেটে, পিঠে লাথি মারা হয়েছে। বাহিনীর এমন আচরণে নিরাপত্তারক্ষীদের প্রতি তাঁর সম্মান ধুয়ে গিয়েছে। প্রশ্ন তুলেছেন কি চায় দেশে বিরোধী না থাকুক। তাঁর সাফ কথা এই হার শেষ কথা নয়, তাঁরা আবার ঘুরে দাঁড়াবেন। তাঁর অভিযোগ তৃণমূল নেতাকর্মীদের জোরপূর্বক বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় তৃণমূলের তরফে ১০ সদস্যের বিশেষ তথ্যানুসন্ধানী দল গঠন করা হয়েছে। হুঁশিয়ারি দিয়ে বলেছেন যখন তাঁরা ক্ষমতায় থাকবে না, তখন তাঁদের একই পরিস্থিতি হবে। কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বন্দ্যোপধ্যায় বলেছেন তাদের লড়াই বিজেপির বিরুদ্ধে ছিল না। লড়াই ছিল নির্বাচন কমিশনের বিরুদ্ধে। ওরা ভিলেনের মত কাজ করেছে। নির্বাচন কমিশন কালো ইতিহাস তৈরি করেছে।

ভোটের আগে সব জায়গায় রেড করে। সব অফিসারদের বদলে দেয়। বিজেপি আর কমিশনের মধ্যে বেটিং হয়েছে। কেন্দ্রীয় বাহিনীকে কাজে লাগিয়ে ভোট লুঠ করা হয়েছে।