
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করার দাবি তুলেছে বিজেপি। সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে এই দাবি তুলেছেন সুকান্ত মজুমদারেরা।
তাঁদের অভিযোগ, তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী ভোটারদের ভয় দেখাচ্ছেন। অন্য দিকে তৃণমূলের পাল্টা খোঁচা, ভয় পেয়েই এ সব করছে বিজেপি। দিল্লির নির্বাচন সদনে গিয়ে কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করেছেন বিজেপির প্রতিনিধিদল। সেখানে সুকান্ত মজুমদারের সঙ্গে ছিলেন কিরেন রিজিজু এবং পীযূষ গোয়লের মতো কেন্দ্রীয় নেতারাও। কমিশনের অফিস থেকে বেরিয়ে সুকান্ত মজুমদার জানান, তাঁরা মোট ছ’দফা দাবি কমিশনের কাছে তুলে ধরেছেন। এর মধ্যে অন্যতম হল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করা।তৃণমূলনেত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছে বিজেপির প্রতিনিধিদল। কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের ভয় দেখাচ্ছেন বলে মনে করছেন তাঁরা। ভোটারদের জীবনহানির হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন সুকান্ত মজুমদার।তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় হারের ভয়ে যে ভাবে মরিয়া হয়ে গিয়েছেন, তাতে তিনি ভোটারদের ভয় দেখানোর জায়গায় চলে যাচ্ছেন।পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির বিস্তৃত বিবরণও তাঁরা কমিশনের কাছে তুলে ধরেছেন বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার।তিনি বলেছেন, শুধু একটা ঘটনা উল্লেখ করছেন। ভারতে এটি বিরলতম ঘটনা।
একজন সিটিং চিফ মিনিস্টার বলছেন,যাঁরা বিজেপিকে ভোট দেবেন, ভোটের পরে তাঁদের বাড়ির বাইরে প্ল্যাকার্ড লাগাতে হবে যে তিনি বিজেপি করেন না।








